ব্রহ্মাণ্ড জুড়িয়া তুমি, তুমি পূর্ণ সনাতন।
তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন।তুমি কর্তা, তুমি কর্ম, তুমি ব্রহ্ম, তুমি সার।
তুমি নর, তুমি নারী, তুমি আলো, তুমি অন্ধকার।।বারি তুমি, বায়ু তুমি, তেজ তুমি, ভূমি তুমি।
রাজ্য তুমি, রাজা তুমি, তুমি জীবেরি জীবন।।বৃক্ষ তুমি, লতা তুমি, তুমি বট কালাকাল।
তুমি স্বর্গ তুমি মর্ত্ত, তুমি সে বট পাতাল।।তুমি বৃদ্ধ, তুমি যুবা, তুমি রাত্র, তুমি দিবা।
তুমি দেবী, তুমি দেবা, তুমি চেতন, তুমি অচেতন।।তুমি সাধন, তুমি ভজন, তুমি পাপ, তুমি পুণ্য।
নিন্দা তুমি, স্তুতি তুমি, তুমি ধন, তুমি দৈন্য।।তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যন্ত্র।
তুমি উগ্র, তুমি শান্ত, তুমিময় নিখিল ভুবন।।তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি শক্তি, তুমি প্রাণ।
মেধা তুমি, স্মৃতি তুমি, তুমি বুদ্ধি, তুমি জ্ঞান।।দশ ইন্দ্রিয় বট তুমি, বিবেক বৈরাগ্য তুমি।
আমি তুমি, তুমি তুমি, রমেশ বলে একবচন।।
ব্রহ্মাণ্ড জুড়িয়া তুমি
- Sub Title: তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 28
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরু, ভজন হইল না রে
- Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি
শুধু গৌরার প্রেমে মজে গো
- Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
আমার দীন দরদি মাঝি ভাই
- Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
- Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
- Sub Title: আমি সারা নিশি কান্দিয়া পোষাই
আমার নিত্যি জলে যাইতে হয়
- Sub Title: জল ভরা তো সহজ ব্যাপার নয়
গাউসুল আযম বলে ডাক্রে মন
- Sub Title: যারে ডাক্লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন
আমি কী করিব রে
- Sub Title: প্রাণনাথ তুমি বিনে
কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি
- Sub Title: মান ছাড় কিশোরী
কষ্ট করে আছি এখন বাইচ্চা
- Sub Title: সাধের জীবন বিফল গেল
কোথা গেল প্রাণনাথ মন মজাইয়ে
- Sub Title: আশা দিয়ে দিল ফাঁকি সরলা পেয়ে
চার মকামে চারটি পরাণ
- Sub Title: নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই
বাংলা
English 