“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।

প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন রজনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদ অনল রকম জ্বালা.
আমার মন জানে আমি জানি ।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।

সখি আমার উপায় বলো না,
এ জীবনে দূর হলো না।।
বাউল করিমের পেরেশানী,
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।

রচনাঃ বাউল শাহ্‌ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল

  • Sub Title: মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো ধু
মাইজভাণ্ডারী গান

ভাণ্ডারের ভাণ্ডারী বাবা

  • Sub Title: তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান
দুর্বিন শাহ

বুক ভরা দুঃখ অন্তরায় রহিল

  • Sub Title: কী হলো কী হলো গো
রাধারমণ দত্ত

আমি কাতরে করি রে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরের বাঁশি চিত্তে ধৈৰ্য মানে না চি
রাধারমণ দত্ত

পিরিতে মজাইল মোরে বন্ধু

  • Sub Title: বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়
মাইজভাণ্ডারী গান

সজিদা সহজ কথা নয়

  • Sub Title: করিলে মোশরেক, না করিলে কাফের হয়
কবিয়াল রমেশ শীল

দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও

  • Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
রাধারমণ দত্ত

অন্তর ছেদিলো গো সখী

  • Sub Title: বিষে অঙ্গ ঝর ঝর রক্ত নিলো চুষে ধু
রাধারমণ দত্ত

জলের ঘাটে চল গো সখী

  • Sub Title: কালার রূপ হেরিব নয়ন ভরি চল গো সখি চল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন