“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
  • Sub Title: মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো

প্রাণবন্ধের পিরিতে সই গো কী জ্বালা হইল
মন মানে না ঘরে থাকতে সই গো আমার উপায় বলো।।

প্রেম না করে ছিলাম সুখে দোষ দিত না পাড়ার লোকে
সবাই বাসত ভালো
প্রেম করিলাম কুল মজাইলাম কলঙ্কের ঢোল বেজে উঠল।।

একে আমি কুলবালা ঘরে জ্বালা বাইরে জ্বালা
উপায় কী বলো
জ্বালার উপর দ্বিগুণ জ্বালা বন্ধু জানি কই রইল।।

অন্তরে বিচ্ছেদের আগুন জ্বলছে সদায় হইয়া দ্বিগুণ
পুড়ে ছাই করিল
বাউল আবদুল করিম বলে পোড়ায় পোড়ায় জনম গেল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমিই শুধু রইনু বাকি
আমিই শুধু রইনু বাকি

আমিই শুধু রইনু বাকি

  • Sub Title: যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন