“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
  • Sub Title: না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি ধু

গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি।। ধু।।
জন্মিলাম মনিয্যি কুলে গৌরচরণ ভজবো বলে

ছাই দিয়াছি পিতৃকুলে আর বিশেষ কি?
গুরু একজন স্বীকার করিয়ে ডপকী মারা দলে গিয়ে
ভবের মহিষ গাধার মতন কাদামাখা শিখেছি৷
গৌর কুলের কুলীন যারা কুলের ধর্ম জানে তারা-
আমার কেবল রং ধারা আর বিশেষ কি?
মুখে বলি হরি হরি অন্তরে কুচিন্তা করি
ডাকাতের নৌকার মাঝে সাধুর নিশান দিয়াছি৷
ব্ৰজ কৃষ্ণ পরশমণি যে পাইলো সে হইলো ধনী
তার ধনের আর বা সীমা কি?
রাধারমণের কর্ম ফেরে সে ধন আমার গেলো দূরে
সে ধন পাব পাব বলে শুধু ছালায় গাঁট বেঁধেছি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আমি কি দোষ দিব কারে রে
আমি কি দোষ দিব কারে রে

আমি কি দোষ দিব কারে রে

  • Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও

  • Sub Title: আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি মরমে গুমরি মরিছে কামনা কত
দূতী কইও গো বন্ধু রে
দূতী কইও গো বন্ধু রে

দূতী কইও গো বন্ধু রে

  • Sub Title: এগো কাইল নিশিতে এক কুঞ্জে রইয়াছি বাসরে
এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে

এই সুখে কি দিন যাবে

  • Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন