“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চল গো সব সহচরী জল আনিতে যাই
চল গো সব সহচরী জল আনিতে যাই
  • Sub Title: শীতল গহিন যমুনায় ধু

চল গো সব সহচরী জল আনিতে যাই
শীতল গহিন যমুনায়।। ধু।।
শীতল কালিন্দী তীরে মোহন মধুর স্বরে

বাজায় বাঁশি শ্যামনগরে তারে হেরে জুড়াইব কায়।। ১।।
বিশাখা পটেতে লেখি নিল মনপ্রাণ আঁখি
দেহমাত্র ছিল বাকি তারে রাখা হইল বিষম দায়।। ২।।
ডালে বৈসে বাজায় বেণু তারে দেখলে শীতল তনু
তারে না দেখিলে প্ৰাণ যায়।। ৩।।
কাখে কুম্ভ হস্তে ঝারি চলিলা ব্ৰজনাগরী
শ্যাম অনুরাগ ধরি রাধারমণ গায়।। ৪।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গৌরচান দয়া কর দেখি
গৌরচান দয়া কর দেখি

গৌরচান দয়া কর দেখি

  • Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন