ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে।।আল্লা বলছেন নবি মানো নবি বলছেন আপন চিন
নামাজ-রোজার অর্থ জান ধরে পিরের চরণে।
মুখে মন্ত্র জুপিলে আন্তাজি সজিদা করলে
বর্জকে মন ঠিক না হলে মন ভুলাবে শয়তানে।।নামাজ পড়িতে চাও আলেফ সুরতে দাঁড়াও
হে হরফে রুকুতে যাও মিশিয়া দমের সনে।
দিল কাবাতে নামাজ পড় মিমেতে সজিদা করো
দাল হরফে আসন ধর মোশাহেদার ময়দানে।।মক্কাতে কাবার ঘর আদি কাবা আদম শহর
ফেরেশতার সজিদার খবর লেখা আছে কোরানে।
কুালবে মমিন আর্শে আল্লা বলে গেছেন রাসুলুল্লা
কোরানে ইশারা দিলা নাহনু আকরাবু শানে।।পূজবে কেন গাছপাথর আপন ঘরের খবর কর
আদম খোদার রঙমহল ঘর গড়ল পাঞ্জাতন শানে।
করিম কয় রাস্তা ধরো মরিবার আগে মরো
তয় সে মুক্তি পাইতে পারো জিয়নে কি মরণে।।
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে
- Sub Title: ফাওয়াই লুল্লিল্ মুসাল্লিনা বলছেন আল্লাহ কোরানে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 71
বাউল গান এর নতুন প্রবন্ধ
চিনতে পারি না ভান্ডারী
- Sub Title: দমের কলে পুতুল নাচাও চিনতে পারিনা
মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল
- Sub Title: গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল
হায় একি মোর দুঃখ ঘোরতর
- Sub Title: ঘটিল বিষম দায়
মোহন গান গাইয়া
- Sub Title: কে গো নৌকা বাইয়া যায়
কৈ সে হৃদয়মণি গো প্ৰাণসজনী
- Sub Title: খিবা আশায় বসি রইলাম দিবস রজনী
সে বিনে প্রাণ যায় না গো রাখা
- Sub Title: নিয়া প্রাণি গুণমণি
আরে ও আমার কৃষক চাষি ভাই
- Sub Title: বেঁকা লাঙল মোদের সম্বল
আমার ভাবের ঘরে
- Sub Title: সদাই প্রাণ খুজে বেড়ায় তারে
প্রিয়া বিনে করি কি উপায়
- Sub Title: তিলে না দেখিলে ছটফটে প্রাণ যায় রে
আমার একি হইল জ্বালা
- Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
- Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
বাংলা
English 