ওহে প্রভু বিশ্বপতি
নিজ গুণে দাও হে মুক্তি
রাখো হে মিনতি রাঙা পায়।।তৌরিত-জবুর-কোরান, বাইবেল-বেদ-পুরাণ
কত বা প্রমাণ কত বা জায়গায়
পাপীতাপী কতজন তব নাম করে স্মরণ
পাইল মুক্তি তোমারই কৃপায়
তুমি হে করুণাসিন্ধু, পাপীতাপীর দীনবন্ধু
নিজ গুণে তাইও আমায়।।নৃহু নবি ঘোর তুফানে, বাঁচাইলে নিজ গুণে
উদ্ধারিলে বিষম বন্যায়
ইউনুস নবি পয়গম্বরে, থাকিয়া মাছের ভিতরে
তব নাম জপিল সর্বদায়
তোমারই করুণার ফলে মাছের পেটে বাঁচাইলে
উদ্ধারিয়া রাখিলে আড়ায়।।ইব্রাহিম খলিলেরে, অগ্নিকুণ্ডের ভিতরে
সালামতে রাখিলে তাহায়
নিদ্রাতে স্বপনে জানি, বেটাকে দিতে কুরবানি
ও সঙ্গে নিয়া ময়দানে যায়
ছুরির নিচে ইসমাইলে, বাঁচাইলে করুণার ফলে
এত দয়া রাখো হে বান্দায়।।ইউসুফেরে কুয়া হইতে, উঠাইলে বণিকের হাতে
মিশরে পাঠাইলে শেষবেলায়
মিশরেতে রাজ্য দিয়া, বৃদ্ধকে যুবা সাজাইয়া
অবশেষে পাইল জুলেখায়
কাঁদিয়া আশি বৎসর ময়দানে রাস্তার উপর
শুভমিলন হইল দুই জনায়।।আদম হাওয়া বেহেশত হইতে, পাঠাইলেন দুনিয়াতে
দুইজন রাখিলে দুই জায়গায়
চার শ বৎসর কান্দাইয়া গুনাহ হতে মুক্তি দিয়া
মানবচিহ্ন রাখিলেন ধরায়
দুর্বিন শাহ দীনহীন, রাঙা চরণ পাইতে একদিন
চাতক যেন মেঘেরই আশায়।।
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে
- Sub Title: বন্ধু বিনে একা আমি পারি না আর রইতে
মূলের ঠিক না পেলে সাধন হয় কিসে
- Sub Title: কেউ বলে রে শ্রীকৃষ্ণ মূল, কেউ বলে মূল ব্ৰহ্ম সে
গোল কর না ও নাগরী, গোল কর না গো
- Sub Title: দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ
কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
- Sub Title: আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া
আমার কি হইল-প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া
- Sub Title: তারে দেইখে আইলাম-প্ৰাণে মইলাম কলঙ্কিনী হইয়া
চারু চপল পায়ে যায় যুবতী গোরী
- Sub Title: আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরি
বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া
- Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
জগতের পুরোহিত তুমি
- Sub Title: এক চায় একেরে পাইতে দুই চায় এক হইবারে
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
- Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
- Sub Title: মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না
আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা
- Sub Title: তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা
আজব আয়না-মহল মণি গভীরে
- Sub Title: আজব আয়না-মহল মণি গভীরে
বাংলা
English 
Comments