আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
সদা করেছি টলোমল।
মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল।।নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরন-ধারণ,
নাহি মানি শাসন-বারণ গো-
আমরা আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল।।লক্ষ্মী, তোমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি,
লুঠুন তোমার চরণধূলি গো-
আমরা স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তোমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে
অনেক রত্ন অনেক হাটে গো-
আমরা নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল।।আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,
দ্বীপ আছি কি ভবসাগরে।
যদি সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা জুটে সারা বেলা করব হতভাগার মেলা,
গাব গান খেলব খেলা গো-
কন্ঠে যদি গান না আসে করব কোলাহল।।
আমরা লক্ষ্মীছাড়ার দল
- Sub Title: সদা করেছি টলোমল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 7
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
প্রভু, খেলেছি অনেক খেলা
- Sub Title: শ্রান্ত হৃদয়ে হে তোমারি প্রসাদ চাহি
আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে
- Sub Title: কিসের লাগি ভাবে গো আইলাম
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
- Sub Title: তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে
এমন এক রঙের দেশ আছে
- Sub Title: পাগল বিনা ভালো লোক নাই
যাবে যদি মন সহজ ভাবের দেশে
- Sub Title: অধর মানুষ বিরাজ করে সহজ রসে চি
শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে
- Sub Title: আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে
ও প্ৰেম না করছে কোন জনা গো
- Sub Title: কার লাগি গো এত যন্ত্রণা
দাঁড়া কানাই একবার দেখি
- Sub Title: কে তোরে করিল বেহাল
নমো নম রাম-খুঁটি
- Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা
- Sub Title: চম্পকেরি বরণ আমার প্রাণের রাধিকা
ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি
- Sub Title: সই গো রজনী হইল ভোর
বাংলা
English 
Comments