রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে-
তোমার আপন রাগে, তোমার গোপন রাগে,
তোমার তরুণ হাসির অরুণ রাগেঅশ্রুজলের করুণ রাগে।।
রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে,
সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে।।
যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,
রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।
আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,
পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,
মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,
বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,
তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে,
কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে।।
রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার
- Sub Title: তোমার আপন রাগে তোমার গোপন রাগে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 19
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাখ কি মার এই দয়া কর
- Sub Title: থাকি না যেন তোমারে ভুলিয়া
মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
- Sub Title: হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার
- Sub Title: ঐ নাম না লইলে জীবন অসার
মনের কথা বলবো কারে
- Sub Title: মন জানে আর জানে মরম
সুমধুর শুনি আজি, প্রভু, তোমার নাম
- Sub Title: প্রেমসুধাপানে প্রাণ বিহ্বলপ্রায়
দখিন হাওয়া, জাগো জাগো
- Sub Title: আমি বেণু আমার শাখায় নীরব যে হায় কতনা গান জাগো জাগো
প্রাণবন্ধু কালিয়ার সোনা
- Sub Title: আর আমায় ভুলে যাইও না
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
সই আমি বসে রৈলাম কার আশায়
- Sub Title: কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
- Sub Title: কারণ পরিনামে লুচি
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
বাংলা
English 
Comments