“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান
  • Sub Title: একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি

এ ভালোবাসার যদি দিতে প্রতিদান-
একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
যখন দুখের জল বর্ষিত নয়ান-

শ্রান্ত ক্লান্ত হয়ে যবে ছুটে আসিতাম, সখী,
ওই মধুময় কোলে দিতে যদি স্থান-
তা হলে, তা হলে, সখী; চিরজীবনের তরে
দারুণযাতনাময় হ’ত না পরান।
একটি কথায় তব একটু স্নেহের স্বরে
যদি যায় জুড়াইয়া হৃদয়ের জ্বালা,
তবে সেইটুকু, সখী, কোরো অভাগার তরে-
নহিলে হৃদয় যাবে ভেঙেচুরে বালা!
একবার মুখ তুলে চেয়ো এ মুখের পানে
মুছায়ে দিয়ো গো, সখী, নয়নের জল-
তোমার স্নেহের ছায়ে আশ্রয় দিয়ে গো মোরে,
আমার হৃদয় মন বড়োই দুর্বল।
সংসারের স্রোতে ভেসে কত দূর যাব চলে-
আমি কোথা রব আর তুমি কোথা রবে।
কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অস্ত,
আছিল নূতন যাহা পুরাতন হবে।
তখন সহসা যদি দেখা হয় দুইজনে-
আসি যদি কহিবারে মরমের ব্যথা-
তখন সঙ্কোচভরে দূরে কি যাইবে সরে।
তখন কি ভালো করে কবে নাকো কথা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আর কি গৌর আসবে ফিরে
আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে

  • Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে
বসন্ত আওল রে
বসন্ত আওল রে

বসন্ত আওল রে

  • Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
গগনে গগনে ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি

গগনে গগনে ধায় হাঁকি

  • Sub Title: বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন