“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আপন মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
আপন মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
  • Sub Title: দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে

আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে।।
এই জগতের সকাল সাঁজে ছুটি আমার সকল কাজে,

মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে।।
কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে,
ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে।
বনের হাওয়ায় সকাল-বেলা ভাসায় সে যে গানের ভেলা,
সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন