সখিরে- পিরীত বুঝবে কে?
অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
বোলব, শুনবে কে?রাধিকার অতি অন্তর বেদন
কে বুঝবে অয়ি সজনী
কে বুঝবে সখি রোয়ত রাধ
কোন দুখে দিন রজনী?
কলঙ্ক রটায়ব জনি সখি রটাও
কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক
একঠো আদর বাণী।
মিনতি করিলো সখি শত শত বার, তু
শ্যামক না দিহ গারি,
শীল মান কুল, অপনি সজনি হম,
চরণে দেয়নু ডারি।
সখিলো-
বৃন্দাবনকো দুরুজন মানুখ
পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত
হমার শ্যামক নামে?
কলঙ্কিনী হম রাধা, সখিলো
ঘৃণা করহ জনি মনমে,
ন আসিও তব্ কবহু সজনি লো
হমার অঁধা ভবনমে।
কহে ভানু অব- বুঝবে না সখি
কোহি মরমকো বাত,
বিরলে শ্যামক কহিও বেদন,
বক্ষে রাখয়ি মাথ!
সখিরে পিরীত বুঝবে কে
- Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
জনম জনম গেল আশা-পথ চাহি
- Sub Title: মরু-মুসাফির চলি পার নাহি নাহি
গান গাহে মিসি বাবা শুনিয়া শুধায় হাবা
- Sub Title: খুকি কাঁদে কেন বাবা ফোড়া কি কাটিছে ওর?
সহে না যাতনা দিবন গণিয়া গণিয়া বিরলে
- Sub Title: দিবস গণিয়া গণিয়া বিরলে
পাবে সামান্যে কি তাঁর দেখা
- Sub Title: বেদে নাই যার রূপরেখা
হরি হইয়ে কেন বল হরি
- Sub Title: না পরিবে গউর চান্দ
মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা
- Sub Title: কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা
বন্ধু আয় আয়রে আয়
- Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
নবীন বসন্তের রানি তুমি
- Sub Title: গোলাপ-ফুলি ঢং
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
- Sub Title: তারা আজ কেঁদে শুধায় ‘সেই ডালে ফুল ফুটল কি গো
শ্ৰী রাধার প্ৰেম সলিলে না ডুবিলে কালাচান্দ
- Sub Title: কি সহজে মিলে ধু
বাংলা
English 
Comments