ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ,
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।(দিনু চরণতলে- কথা যা ছিল দিনু চরণতলে-
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে।)
আমি কী আর কব।।
এই সংসারপথসঙ্কট অতি কণ্টকময় হে,
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব।
(নীরবে যাব- পথের কাঁটা মানব না, নীরবে যাব।
হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব।)
আমি কী আর কব।।
আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয় হে-
তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
(আমি মাথায় লব- যাহা দিবে তাই মাথায় লব-
সুখ দুখ তব পদধুলি ব’লে মাথায় লব।)
আমি কী আর কব।।
অপরাধ যদি ক’রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তবে পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
(দিয়ো বেদনা- যদি ভালো বোঝ দিয়ো বেদনা-
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা।)
আমি কী আর কব।।
তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে-
তুমি ছাড়া আর কী আছে আমার! মৃত্যু-আঁধার ভব।
(নিয়ো চরণে- ভবের খেলা সারা হলে নিয়ো চরণে-
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে।)
আমি কী আর কব।।এই গানের সাথে ১৮৯ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দের ভিন্নতা রয়েছে।
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ
- Sub Title: আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 72
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওঠো রে মলিনমুখ, চলো এইবার
- Sub Title: এসো রে তৃষিত-বুক রাখো হাহাকার
মন মোর মেঘের সঙ্গী
- Sub Title: উড়ে চলে দিগ্দিগন্তের পানে
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
- Sub Title: তোমার তখনি বন্ধু বেঁধেছিনু অঞ্জলি
আমার অন্ধপ্রদীপ শূন্য-পানে চেয়ে আছে
- Sub Title: সে যে লজ্জা জানায় ব্যর্থ রাতের তারার কাছে
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
- Sub Title: হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে
আমা-তরে অকারণে
- Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
শুন নলিনী, খোলো গো আঁখি
- Sub Title: ঘুম এখনো ভাঙিল না কি!
আপন মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
- Sub Title: দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমায় হয় বানাতে
কথা কোস্ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে
- Sub Title: কে জানে ও কেমন ক’রে মন কেড়েছে
চলিয়াছি গৃহ-পানে
- Sub Title: ডেকে লও ডেকে লও বড়ো শ্রান্ত মন প্রাণ
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে
- Sub Title: মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে
বাঁধন কেন ভূষণ-বেশে
- Sub Title: তোরে ভোলায় হায় অভাগী
বাংলা
English 