মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
(মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।)
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে ‘হারাই হারাই’ সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে।
(আশ না মিটিতে হারাইয়া- পলক না পড়িতে হারাইয়া-
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে।)
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
(আমার সাধ্য কিবা তোমারে-
দয়া না করিলে কে পাবে-
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে।)
আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-
ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
(দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-
দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন।)
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
- Sub Title: কেন মেঘ আসে হৃদয়-আকাশে তোমারে দেখিতে দেয় না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
হান্নান মান্নান বন্ধু রে
- Sub Title: সাত্তারও গাফফার
চল হস্তী ধরা ও মন
- Sub Title: চল হস্তী ধরা
বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা
- Sub Title: তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে
মন তুমি গুরুর চরণ ভুলো না
- Sub Title: গুরু বিনে এ ভুবনে
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
কে আজ কোপীন পরালে তোরে
- Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে
আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে
- Sub Title: জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে
দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
- Sub Title: আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী
আমি কেবল ফুল জোগাব
- Sub Title: তোমার দুটি রাঙা হাতে
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল
- Sub Title: অশত্থপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে
প্রেমজ্বালা সহিব কতদিন
- Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা
বাংলা
English 
Comments