“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
  • Sub Title: নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা-
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা।।
এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,

এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরিপর্বতে-
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।।
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে,
হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে-
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এসো বঁধূ ফিরে এসো
এসো বঁধূ ফিরে এসো

এসো বঁধূ ফিরে এসো

  • Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
জলধারা দেও গো সখী মাথে
জলধারা দেও গো সখী মাথে

জলধারা দেও গো সখী মাথে

  • Sub Title: কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে
নবি এসে দয়া করে
নবি এসে দয়া করে

নবি এসে দয়া করে

  • Sub Title: দাও পাপীরে পদছায়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন