“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
  • Sub Title: কণ্ঠে শুকাওল মালা

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে,
কণ্ঠে শুকাওল মালা।
সখিলো নয়ন জলে বহি গল রয়ণী

তব নহি আওল কালা।
কত সাধে সখি আসনু কুঞ্জে,
পহিরনু নীল নিচোল,
রচয়নু কুসুম শয়ান মনোমত,
মন্দির করনু উজোল।
চল সখি গৃহে চল, মুছহ নয়ন জল,
চল সখি চল গৃহ কাজে,
মালতি মালা রাখহু বালা,
ছিছি সখি মরু মরু লাজে।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব
বিফল এ পরিতি লেহা।
বিফলরে এ মঝু জীবন যৌবন,
বিফলরে এ মঝু দেহা!
সখিলো কোন নিদারুণ ব্যাধি
জনমিল মরমে মোর,
সখিলো দারুণ প্রণয় হলাহল
জীবন করইল ভোর।
তৃষিত প্রাণ মম দিবস যামিনী
শ্যামক দরশন আশে,
আকুল জীবন থেহ ন মানে,
অহরহ জ্বলত হুতাশে।
সত্য কহিলো সখি তোয়,
খোয়ব কব হম শ্যামক প্রেম
সদা ডর লাগয়ে মোয়।
হিয়ে হিয়ে অব রাখত মাধব,
সো দিন আসব সখিরে,
বাত ন বোলবে, বদন ন হেরবে,
মরিব হলাহল ভখিরে!
ঐস বৃথা ভয় না কর বালা,
ভানু নিবেদয় চরণে,
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি,
নহি টুটে জীবন মরণে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে
ধরা রে অবোধ মন উপদেশ ধর
ধরা রে অবোধ মন উপদেশ ধর

ধরা রে অবোধ মন উপদেশ ধর

  • Sub Title: অসৎ সঙ্গ পরিহরি সাধু সঙ্গ কর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন