“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
  • Sub Title: আকাশ পূরিল কলরবে

রজনী পোহাইল- চলেছে যাত্রীদল,
আকাশ পূরিল কলরবে।
সবাই যেতেছে মহোৎসবে।।

কুসুম ফুটেছে বনে, গাহিছে পাখিগণে-
এমন প্রভাত কি আর হবে।
নিদ্রা আর নাই চোখে বিমল অরুণালোকে
জাগিয়া উঠেছে আজি সবে।।
চলো গো পিতার ঘরে, সারা বৎসরের তরে
প্রসাদ-অমৃত ভিক্ষা লবে।।
ওই হেরো তাঁর দ্বার জগতের পরিবার
হোথায় মিলেছে আজি সবে-
ভাই বন্ধু সবে মিলি করিতেছে কোলাকুলি,
মাতিয়াছে প্রেমের উৎসবে।।
যত চায় তত পায়- হৃদয় পূরিয়া যায়,
গৃহে ফিরে জয়-জয়-রবে।
সবার মিটেছে সাধ- লভিয়াছে আশীর্বাদ,
সম্বৎসর আনন্দে কাটিবে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ

  • Sub Title: পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে
যাত্রী আমি ওরে
যাত্রী আমি ওরে

যাত্রী আমি ওরে

  • Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

  • Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
আর নাই যে দেরি, নাই যে দেরি
আর নাই যে দেরি, নাই যে দেরি

আর নাই যে দেরি, নাই যে দেরি

  • Sub Title: সামনে সবার পড়ল ধরা তুমি যে ভাই আমাদেরই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন