“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে
গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে
  • Sub Title: ‘যাব না’ ‘যাব না’ করি ভাসায়ে দিলাম তরী-

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে।
‘যাব না’ ‘যাব না’ করি ভাসায়ে দিলাম তরী-
উপায় না দেখি আর এ তরঙ্গ হতে।।

দাঁড়াতে পাই নে স্থান, ফিরিতে না পারে প্রাণ-
বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে।।
জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু-
অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু।
এত দূর ভেসে এসে ভ্রম যে বুঝেছি শেষে-
এখন ফিরিতে কেন হয় গো বাসনা।
আগেভাগে, অভাগিনী, কেন ভাবিলি না।
এখন যে দিকে চাই কূলের উদ্দেশ নাই-
সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর।
স্রোতপ্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে,
শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আগের বাহাদুরী এখন গেল কই
আগের বাহাদুরী এখন গেল কই

আগের বাহাদুরী এখন গেল কই

  • Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন