আজি দখিন-দুয়ার খোলো-
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
দিব হৃদয়দোলায় দোলা,এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।।
নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে,
এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু।
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।।
এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।
এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।
মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,
তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো-
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।।
আজি দখিণ-দুয়ার খোলা
- Sub Title: এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 65
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
- Sub Title: শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া
- Sub Title: কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
আনন্দ রয়েছে জাগি ভুবনে
- Sub Title: তুমি সদা নিকটে আছ ব’লে
আমার মালার ফুলের দলে আছে লেখা বসন্তের মন্ত্রলিপি
- Sub Title: এর মাধুর্যে আছে যৌবনের আমন্ত্রণ
ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন
- Sub Title: যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন
চলো নিয়ম-মতে
- Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
- Sub Title: সদা করছি টলোমল
সখিরে পিরীত বুঝবে কে
- Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
- Sub Title: যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে
পাগলিনী, তোর লাগি
- Sub Title: কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরে
- Sub Title: অস্তরবির তুলিখানি চুরি ক’রে
বাংলা
English 