ওগো সাঁওতালি ছেলে,
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে।।
ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারেবাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে
পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,
পীত ধড়াটিতে অরুণরেখা,
কেয়াফুলখানি কবে তুলে আনি
দ্বারে মোর রেখে গেলে।।
আমার গানের হংসবলাকাপাতি
বাদল-দিনের তোমার মনের সাথি।
ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে,
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে।।
ওগো সঁওতালি ছেলে
- Sub Title: শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 16
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার কি হইল-প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া
- Sub Title: তারে দেইখে আইলাম-প্ৰাণে মইলাম কলঙ্কিনী হইয়া
মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
- Sub Title: মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা
আমি দেইখে আইলাম গো কি আচানক গৌররূপ
- Sub Title: কে যে দাড়াইয়া রহিয়াছে সুরধনী তীরে ধু
কোন সাধনে পাই গো তাঁরে
- Sub Title: আমার মন অহর্নিশি
ঘোরা রজনী, এ মোহঘনঘটা
- Sub Title: কোথা গৃহ হায় পথে ব’সে
খেলছে মানুষ নীরে ক্ষীরে
- Sub Title: আপন আপন ঘর
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
তুই রে বসন্তসমীরণ তোর নহে সুখের জীবন
- Sub Title: তোর নহে সুখের জীবন
দেহ পুড়ে সোনার বাংলা
- Sub Title: উড়িতেছে জয় নিশান
প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
- Sub Title: আশায় আশায় সোনার যৌবন গেল বিফলে
চল্ চল্ চল্
- Sub Title: ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল
শুদ্ধ প্রেমরসের রসিক মেরে সাঁই
- Sub Title: পড়িলে গুণিনে কিরে তারে পাই
বাংলা
English 
Comments