নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। (নয়নের নয়ন!)
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। (হৃদয়বিহারী!)
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে।
(তোমার বিরাম নাই, তুমি অবিরাম জাগিছ শয়নে স্বপনে।
তোমার নিমেষ নাই, তুমি অনিমেষ জাগিছ শয়নে স্বপনে।)
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার, আছে তব স্নেহ-
নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে।
(যে পথের ভিখারি সেও আছে তব ভবনে।
যার কেহ কোথাও নেই সেও আছে তব ভবনে।)
তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার-
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে।
(তরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।
জীবনতরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।)
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি- যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর লোক-লোকান্তরে যুগ-যুগান্তর-
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে।এই গানের সাথে ১৯২ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দের ভিন্নতা রয়েছে।
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে
- Sub Title: হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে (হৃদয়বিহারী!)
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজ বুঝি আইল প্রিয়তম
- Sub Title: কত দিন পরে মন মাতিল গানে
চির-কিশোর মুরলীধর কুঞ্জবন-চারী
- Sub Title: গোপনারী-মনোহারী বামে রাধা প্যারি
সকাল বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
- Sub Title: মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি
- Sub Title: সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়
আমি ডাকছি কাতরে
- Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
কার বাড়ীতে কর গো বসত
- Sub Title: এ বাড়ী তো তোমার নয়
পূর্বের কথা ছাড়ান দাও ভাই
- Sub Title: সে লেখা তো থাকে না
বরষ মাস যায়- সে নাহি আসে
- Sub Title: বরষ মাস যায়
কার বাঁশরি বাজে মুলতান-সুরে
- Sub Title: নদী-কিনারে কে জানে
গুরু বিনে কি ধন আছে
- Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
বাংলা
English 
Comments