এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়।
শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়।
রাঙা মাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে,ছোটো মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়-
সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়।।আমার এ যে বাঁশের বাঁশি, মাঠের সুরে আমার সাধন।
আমার মনকে বেঁধেছে রে এই ধরণীর মাটির বাঁধন।
নীল আকাশের আলোর ধারা পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পুরে-
আমার বীণায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে।।দূরে খাবার খেয়াল হলে সবাই মোরে ঘিরে থামায়-
গাঁয়ের আকাশ সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়।
ফুরায় নি, ভাই, কাছের সুধা, নাই যে রে তাই দুরের ক্ষুধা-
এই-যে এসব ছোটোখাটো পাই নি এদের কূলকিনারা।
তুচ্ছ দিনের গানের পালা আজও আমার হয় নি সারা।।লাগল ভালো, মন ভোলালো, এই কথাটাই গেয়ে বেড়াই-
দিনে রাতে সময় কোথা, কাজের কথা তাই তো এড়াই।
মজেছে মন, মজল আঁখি- মিথ্যে আমায় ডাকাডাকি-
ওদের আছে অনেক আশা, ওরা করুক অনেক জড়ো-
আমি কেবল গেয়ে বেড়াই, চাই নে হতে আরো বড়ো।।
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
- Sub Title: শালের বনে খ্যাপা হাওয়া এই তো আমার মনকে মাতায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 19
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
নবীন বসন্তের রানি তুমি
- Sub Title: গোলাপ-ফুলি ঢং
সজনী গো গুরু কী ধন চিনলাম না
- Sub Title: অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না
কে তোমারে এ বেশ ভূষণ
- Sub Title: Who had dressed you like this?
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল
- Sub Title: অশত্থপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে
বাকি আমি রাখব না কিছুই
- Sub Title: তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই
প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
- Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই
- Sub Title: যা হবার তা হবে আমার ভেসেছি তো ভেসে যাই
জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচান গুণমণি
- Sub Title: তুই আমার ছইছনা সজনী
হায় স্মরণে আসে গো অতীত কথা
- Sub Title: নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা
রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
- Sub Title: আকাশ পূরিল কলরবে
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
- Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই
যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
- Sub Title: মনের আঁধার-হরা চাঁদ
বাংলা
English 
Comments