“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
  • Sub Title: ওরই পানে দেখছি আমি চেয়ে

যে আমি, ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
ওরই পানে দেখছি আমি চেয়ে।
ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে,

সবার সাথে চলছে ও যে ধেয়ে।।
ও যে সদাই বাইরে আছে, দুঃখে সুখে নিত্য নাচে-
ঢেউ দিয়ে যায়, দোলে যে ঢেউ খেয়ে।
একটু ক্ষয়ে ক্ষতি লাগে, একটু ঘাষে ক্ষত জাগে-
ওরই পানে দেখছি আমি চেয়ে।।
যে আমি যায় কেঁদে হেসে তাল দিতেছে মৃদঙ্গে সে,
অন্য আমি উঠতেছি গান গেয়ে।
ও যে সচল ছবির মতো আমি নীরব কবির মতো-
ওরই পানে দেখছি আমি চেয়ে।
এই-যে আমি ওই আমি নই, আপন-মাঝে আপনি যে রই,
যাই নে ভেসে মরণধারা বেয়ে-
মুক্ত আমি, তৃপ্ত আমি, শান্ত আমি, দীপ্ত আমি,
ওরই পানে দেখছি আমি চেয়ে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এস’ এস’ বসন্ত, ধরাতলে
এস’ এস’ বসন্ত, ধরাতলে

এস’ এস’ বসন্ত, ধরাতলে

  • Sub Title: আন’ মুহু মুহু নব তান আন’ নব প্রাণ নব গান
আজি উন্মাদ মধুনিশি ওগো
আজি উন্মাদ মধুনিশি ওগো

আজি উন্মাদ মধুনিশি ওগো

  • Sub Title: তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি
ওরে প্রাণকান্ত
ওরে প্রাণকান্ত

ওরে প্রাণকান্ত

  • Sub Title: আমায় করলে না শান্ত

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন