“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
  • Sub Title: তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান

হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান।
তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান।
এনেছি মোদের দেহের শকতি, এনেছি মোদের মনের ভকতি,

এনেছি মোদের ধর্মের মতি, এনেছি মোদের প্রাণ-
এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য তোমারে করিতে দান।।

কাঞ্চনথালি নাহি আমাদের, অন্ন নাহিকো জুটে।
যা আছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে।
সমারোহে আজ নাই প্রয়োজন- দীনের এ পূজা, দীন আয়োজন-
চিরদারিদ্র্য করিব মোচন চরণের ধুলা লুটে।
সুরদুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে।।

রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয়।
ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব তোমারি উত্তরীয়।
দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন
তোমার মন্ত্র অগ্নিবচন– তাই আমাদের দিয়ো।
পরের সজ্জা ফেলিয়া পরিব তোমারি উত্তরীয়।

দাও আমাদের অভয়মন্ত্র, অশোকমন্ত্র তব।
দাও আমাদের অমৃতমন্ত্র, দাও গো জীবন নব।
যে জীবন ছিল তব তপোবনে, যে জীবন ছিল তব রাজাসনে,
মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব।
মৃত্যুতরণ শঙ্কাহরণ দাও সে মন্ত্র তব।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নতুন নেশার আমার এ মদ
নতুন নেশার আমার এ মদ

নতুন নেশার আমার এ মদ

  • Sub Title: বল কি নাম দেবো এরে বঁধুয়া
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে

মম অন্তর উদাসে

  • Sub Title: পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

  • Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

  • Sub Title: যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন