“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা
নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা
  • Sub Title: তব আশ্রমে তোমার চরণে হে ভারত লব শিক্ষা

নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা-
তব আশ্রমে তোমার চরণে, হে ভারত, লব শিক্ষা।
পরের ভূষণ, পরের বসন, তেয়াগিব আজ পরের অশন-

যদি হই দীন না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা।
নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা।।

থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র।
থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র।
তোমা হতে যত দূরে গেছি স’রে তোমারে দেখেছি তত ছোটো ক’রে।
কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র।
হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র।

পরের বাক্যে তব পর হয়ে দিয়েছি পেয়েছি লজ্জা।
তোমারে ভুলিতে ফিবায়েছি মুখ, পরেছি পরের সজ্জা।
কিছু নাহি গণি’ কিছু নাহি কহি’ জপিছ মন্ত্র অন্তরে বহি-
তব সনাতন ধ্যানের আসন মোদের অস্থিমজ্জা।
পরের বুলিতে তোমারে ভুলিতে দিয়েছি পেয়েছি লজ্জা।।

সে-সকল লাজ তেয়াগিব আজ, লইব তোমার দীক্ষা।
তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমার শিক্ষা।
তোমার ধর্ম, তোমার কর্ম, তব মন্ত্রের গভীর মর্ম
লইব তুলিয়া সকল ভুলিয়া ছাড়িয়া পরের ভিক্ষা।
তব গৌরবে গরব মানিব, লইব তোমার দীক্ষা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুধু গৌরার প্রেমে মজে গো
শুধু গৌরার প্রেমে মজে গো

শুধু গৌরার প্রেমে মজে গো

  • Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
সই গো, বলিয়া দে আমায়
সই গো, বলিয়া দে আমায়

সই গো, বলিয়া দে আমায়

  • Sub Title: দিবা নিশি ঝুরিয়া মরি কালিয়া সোনার দায়
বন্ধু আয় আয়রে আয়
বন্ধু আয় আয়রে আয়

বন্ধু আয় আয়রে আয়

  • Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন