“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও
নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও
  • Sub Title: সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে

নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে।
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে।।
তোমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসে

যুগে যুগে কালে কালে স্বরে স্বরে তালে তালে
ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধ হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।
নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া,
বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া।
তোমার বিশ্ব-নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
অন্ত কে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।

নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু,
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু।
তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে
সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।

মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে।
লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণিতালে।
ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর, ওগো শঙ্কর, হে ভয়ঙ্কর,
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
জীবন-মরণ-নাচের ডমরু বাজাও জলদমন্দ্র হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কদমতলে কে বাঁশি বাজায় গো
কদমতলে কে বাঁশি বাজায় গো

কদমতলে কে বাঁশি বাজায় গো

  • Sub Title: এগো শ্যামের বাঁশির ধ্বনি শুনিয়ে গৃহে থাকা হইল দায়
মনদুখে মইলাম গো সখী
মনদুখে মইলাম গো সখী

মনদুখে মইলাম গো সখী

  • Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
গউর এসো আমার আসরে
গউর এসো আমার আসরে

গউর এসো আমার আসরে

  • Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি

বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি

  • Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন