“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
  • Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার

তরুতলে ছিন্নবৃন্ত মালতী ফুল-
মুদিয়া আসিছে আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার।।
শুষ্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া,

চারি দিকে কেহ নাই আর- নিরদয় অসীম সংসার।।
কে আছে গো দিবে তার তৃষিত অধরে
একবিন্দু শিশিরের কণা- কেহ না, কেহ না।।
মধুকর কাছে এসে বলে, ‘মধু কই। মধু চাই, চাই।’
ধীরে ধীরে নিশ্বাস ফেলিয়া ফুল বলে, কিছু নাই, নাই।।
‘ফুলবালা, পরিমল দাও’ বায়ু আসি কহিতেছে কাছে।
মলিন বদন ফিরাইয়া ফুল বলে, ‘আর কী বা আছে।’
মধ্যাহ্নকিরণ চারি দিকে খরদৃষ্টে চেয়ে অনিমিখে-
ফুলটির মৃদু প্রাণ হায়,
ধীরে ধীরে শুকাইয়া যায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কিবা শোভা দ্বিদলের ‘পরে
কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে

  • Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে
কত কথা ছিল তোমায় বলিতে
কত কথা ছিল তোমায় বলিতে

কত কথা ছিল তোমায় বলিতে

  • Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন