“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা
  • Sub Title: বিরহবিষে দহি বহি গল রয়নী নহি নহি আওল কালা

হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, কণ্ঠে শুখাওল মালা।
বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওল কালা।।
বুঝনু বুঝনু, সখি, বিফল বিফল সব, বিফল এ পীরিতি লেহা।।

বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা।।
চল সখি, গৃহ চল, মুঞ্চ নয়নজল- চল সখি, চল গৃহকাজে।
মালতিমালা রাখহ বালা- ছি ছি সখি, মরু মরু লাজে।
সখি লো, দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর।।
সখি লো, দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর
তৃষিত প্রাণ মম দিবসযামিনী শ্যামক দরশন-আশে।
আকুল জীবন থেহ ন মানে, অহরহ জ্বলত হুতাশে।
সজনি, সত্য কহি তোয়,
খোয়ব কব হম শ্যামক প্রেম সদা ডর লাগয় মোয়।।
হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে-
বাত ন বোলবে, বদন ন হেরবে! মরিব হলাহল ভখি রে।
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে-
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি, নহি টুটে জীবনমরণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তুমি বিনে মনের বেদন কারে কই
তুমি বিনে মনের বেদন কারে কই

তুমি বিনে মনের বেদন কারে কই

  • Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই
দূরদেশী সেই রাখাল ছেলে
দূরদেশী সেই রাখাল ছেলে

দূরদেশী সেই রাখাল ছেলে

  • Sub Title: আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে
যাব না আর জলে সই গো
যাব না আর জলে সই গো

যাব না আর জলে সই গো

  • Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন