“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা না-গান গাওয়ার দল রে
আমরা না-গান গাওয়ার দল রে
  • Sub Title: মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার

আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।
মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার।।
আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটে

পাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্‌রে ওঠে-
আমরা কেবল ভয়ে মরি ধুর্জটিদাদার।।
মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,
ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।
আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে
মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে
সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার।।
অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা
কোকিলগুলোর লাগে দশম-দশা।
শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,
অমনি মরি মরি
রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমরা মিলেছি আজ মায়ের ডাকে
আমরা মিলেছি আজ মায়ের ডাকে

আমরা মিলেছি আজ মায়ের ডাকে

  • Sub Title: ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?
আর ঘুমে থেক না চাষি ভাই
আর ঘুমে থেক না চাষি ভাই

আর ঘুমে থেক না চাষি ভাই

  • Sub Title: কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই
কি হেরিলাম গো নদিয়াপুরে
কি হেরিলাম গো নদিয়াপুরে

কি হেরিলাম গো নদিয়াপুরে

  • Sub Title: সোনার বরণ গউরচান দেখলে পরান বিদুরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন