মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই-
তাইরে নাইরে নাইরে না। না না না।
যতই দিবস যায় রে যায় গাই রে সুখে হায় রে হায়-তাইরে নাইরে নাইরে না। না না না।।
যারা সোনার চোরাবালির ‘পরে পাকা ঘরের-ভিত্তি গড়ে
তাদের সামনে মোরা গান গেয়ে যাই- তাইরে নাইরে নাইরে না।
না না না।।
যখন থেকে থেকে গাঁঠের পানে গাঁঠকাটারা দৃষ্টি হানে
তখন শূন্যঝুলি দেখায়ে গাই- তাইরে নাইরে নাইরে না। না না না।।
যখন দ্বারে আসে মরণবুড়ি মুখে তাহার বাজাই তুড়ি,
তখন তান দিয়ে গান জুড়ি রে ভাই- তাইরে নাইরে নাইরে না।। না না না।।
এ যে বসন্তরাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ,
ওরে, অন্তরে তার বৈরাগী গায়- তাইরে নাইরে নাইরে না। না না না।।
সে যে উৎসবদিন চুকিয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে,
দুই রিক্ত হাতে তাল দিয়ে গায়- তাইরে নাইরে নাইরে না।
না না না।।
মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই
- Sub Title: তাইরে নাইরে নাইরে না না না না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 15
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
- Sub Title: কিঞ্চিৎ দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া
দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে
- Sub Title: দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে
বাছা নিমাই চান্দরে, হায়রে আমার প্রাণের বাছা
- Sub Title: তোমরানি দেইখাছ আমার নিমাইচান রে নগরবাসীরে
কি বলমু কালিয়া রূপের কথা, গো সজনী
- Sub Title: কি বলামু কালিয়া রূপের কথা
এসো বঁধূ ফিরে এসো
- Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
ভজ মুর্শিদের কদম এই বেলা
- Sub Title: চার পেয়ালা হৃৎকমলা
আমি প্ৰাণ বন্ধুরে পাইলাম না গো
- Sub Title: দুক্ষিনীর জনম নি যাবে কান্দিয়া কান্দিয়া
তরী আমার হঠাৎ ডুবে যায়
- Sub Title: কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়
আমার মন রে এবার ভবে কেন না আসিলে
- Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
- Sub Title: মানুষের ভালোবাসা আনন্দ পেয়েছি
আপন মনে যাহার গরল মাখা থাকে
- Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
মাধব, না কহ আদর বাণী
- Sub Title: না কর প্রেমক নাম
বাংলা
English 
Comments