আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
সদা করছি টলোমল।
মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল।।নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরণ-ধারণ,
নাহি মানি শাসন-বারণ গো-
আমরা আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল।।
লক্ষ্মী, তোমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি,
লুঠুন তোমার চরণধূলি গো-
আমরা স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তোমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে
অনেক রত্ন অনেক হাটে গো-
আমরা নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল।।
আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,
দ্বীপ আছে কি ভবসাগরে।
যদি সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা জুটে সারা বেলা করব হতভাগার মেলা,
গাব গান খেলব খেলা গো-
কণ্ঠে যদি গান না আসে করব কোলাহল।।
আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
- Sub Title: সদা করছি টলোমল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 15
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর নাই যে দেরি, নাই যে দেরি
- Sub Title: সামনে সবার পড়ল ধরা তুমি যে ভাই আমাদেরই
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
মন রে সামান্য কি তারে পায়
- Sub Title: শুদ্ধ প্রেম ভক্তির বশ দয়াময়
কেনে আইলাম জলে গো সই
- Sub Title: না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো ধু
করে কামসাগরে এই কামনা
- Sub Title: দান করিয়ে মধু কুলের কুলবধূ
তুই যদি হইতে গলের মালা
- Sub Title: চিকন কালা
দুয়ার মোর পথপাশে, সদাই তারে খুলে রাখি
- Sub Title: কখন্ তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি
মধুর মধুর ধ্বনি বাজে হৃদয়কমলবনমাঝে
- Sub Title: হৃদয়কমলবনমাঝে
নিচে পদ্ম উদয় জগৎময়
- Sub Title: আসমানে যার চাঁদ-চকোরা কেমন করে যুগল হয়
আমার বন্ধু আনি দেও গো তোরা
- Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
আমার কোন কূলে আজ ভিড়ল তরী
- Sub Title: এ কোন্ সোনার গাঁয়
বাংলা
English 
Comments