তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা,
মম বিজনগগনবিহারী।
আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা-তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী।।
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
মম সন্ধ্যাগগনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া-
তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী।।
মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।
মম মুগ্ধনয়নবিহারী।
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে-
তুমি আমারি, তুমি আমারি, মম মোহনমরণবিহারী।।এই গানের সাথে ২৮৫ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে, তবে শব্দের ভিন্নতা রয়েছে।
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা
- Sub Title: মম বিজনগগনবিহারী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাই বিনে প্রাণ যায় না রাখা
- Sub Title: যা রে সুবল আইনে দেখা
কেন ডুবলি না মন গুরুর চরণে
- Sub Title: এসে কাল শমন বাঁধবে কোন দিনে
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
আমার হরিনামে রুচি কারণ পরিণামে লুচি
- Sub Title: কারণ পরিনামে লুচি
কার কুঞ্জে নিশি ভোর রে রসরাজ
- Sub Title: সারা নিশি জাগরণে আঁখি হইল ঘোর
ভাইস্যে নিল কুলমান
- Sub Title: ঐ শুনো গো মধুর বাঁশির গান
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া
- Sub Title: নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে
গুরু একবার ফিরি চাও অধম জানিয়া
- Sub Title: সাধন শিখাও
বন্ধু রে, আমারে ভুলিয়া
- Sub Title: গেলে পাশরিয়া
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
- Sub Title: জানতে পারে পরমতত্ত্ব
মুর্শিদ জানায় যারে
- Sub Title: মর্ম সেই জানতে পায়
আমার শ্যাম শুক পাখী
- Sub Title: পাখী আয় আয় রে ধু
বাংলা
English 
Comments