“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন
আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন
  • Sub Title: তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে

আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন।
তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে,
মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন।।

মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা,
মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদের শালের ছায়াবীথি বাজায় বনের কলগীতি,
সদাই পাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন।।
আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে,
মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে,
মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে সে করেছে এক-মন।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ

  • Sub Title: তোমারি শোকে এ আঁখি বরষিবে এ বীণা তোমারি গাহিবে গান
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

  • Sub Title: সেথা যে কত লোক পেয়েছে কত শোক তৃষিত আছে কত ভাই
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা
এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা

এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা

  • Sub Title: ভরা হল-কে নিবি কে নিবি গো গাঁথিবি বরণমালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন