‘আমি পথভোলা এক পথিক এসেছি।
সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা
আমায় চেন কি।’‘চিনি তোমায় চিনি, নবীন পান্থ-
বনে বনে ওড়ে তোমার রঙিন বসনপ্রান্ত।
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী
তোমার পথে আমরা ভেসেছি।’
‘ঘরছাড়া এই পাগলটাকে এমন ক’রে কে গো ডাকে
করুণ গুঞ্জরি,
যখন বাজিয়ে বীণা বনের পথে বেড়াই সঞ্চরি।’
‘আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী,
আমি আমের মঞ্জরী।
তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে,
বেদন জাগে গো-
না চিনিতেই ভালো বেসেছি।’
যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে
যাব ঝরা ফুলের রথে-
তখন সঙ্গ কে লবি’
‘লব আমি মাধবী।’
‘যখন বিদায়-বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে
সঙ্গে কে র’বি।’
‘আমি রব, উদাস হব ওগো উদাসী,
আমি তরুণ করবী।’
‘বসন্তের এই ললিত রাগে বিদায়-ব্যথা লুকিয়ে জাগে-
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি হেসেছি।’
আমি পথভোলা এক পথিক এসেছি
- Sub Title: সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 16
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাঝি ভাই উজান চালাও তরী
- Sub Title: তরী
দয়াল তুমি রাহমান রাহিম
- Sub Title: দয়া করো ক্ষমা করো
কিরুপ হেরিনু পরানসই
- Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
তোমার খেলা বুঝে উঠা ভার
- Sub Title: খেলা কী চমৎকার
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
- Sub Title: দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই
রাধার দুঃখে জনম গেল গো
- Sub Title: কাজ কি জীবনে আমার
কে আজ কোপীন পরালে তোরে
- Sub Title: তার কি দয়ামায়া কিছুই নাই অন্তরে
একাকারে হুহুংকার মেরে আপনি সাঁই রাব্বানা
- Sub Title: অন্ধকার, ধন্দকার, কুওকার, নৈরেকার সব লিনা
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর
- Sub Title: এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- Sub Title: সেকি অন্য তত্ত্ব মানে
সুরের জালে কে জড়ালে আমার মন
- Sub Title: আমি ছাড়াতে পারি নে সে বন্ধন
বাংলা
English 
Comments