“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা
এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা
  • Sub Title: যায় বেলা যায় রৌদ্র হল খরা

এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা-
যায় বেলা যায়, রৌদ্র হল খরা।।
অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলে

অকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে।
স্তব্ধ বিজন ছায়াবীথি
বনের-ব্যথা-ভরা।।
মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে-
শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।
যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,
কোন্‌কালে সে পারে গেল সুদূর নদীকূলে।
রইল রে তোর অসীম আকাশ,
অবাধপ্রসার ধরা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওই মালতীলতা দোলে
ওই মালতীলতা দোলে

ওই মালতীলতা দোলে

  • Sub Title: পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে
গিয়াছে সে দিন যে দিন হৃদয়
গিয়াছে সে দিন যে দিন হৃদয়

গিয়াছে সে দিন যে দিন হৃদয়

  • Sub Title: প্রাণের স্বপন আছিল যখন- ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি
এমনি করেই যায় যদি দিন যাক না
এমনি করেই যায় যদি দিন যাক না

এমনি করেই যায় যদি দিন যাক না

  • Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না
এবার চলিনু তবে
এবার চলিনু তবে

এবার চলিনু তবে

  • Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে
আমি একলা চলেছি এ ভবে
আমি একলা চলেছি এ ভবে

আমি একলা চলেছি এ ভবে

  • Sub Title: আমায় পথের সন্ধান কে কবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন