হম, সখি, দারিদ নারী।
জনম অবধি হম পীরিতি করনু, মোচনু লোচনবারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ, দুখিনী আহির জাতি-নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম যৌবনগরবে মাতি-
অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি পীৱিত করনে জানি।
এক নিমিখ পল নিরখি শ্যাম জনি, সোই বহুত করি মানি।
কুঞ্জপথে যব নিরখি সজনি হম শ্যামক চরণক চীনা
শত শত বেরি ধূলি চুম্বি সখি, রতন পাই জনু দীনা।
নিঠুর বিধাতা, এ দুখজনমে মাঙব কি তুয়া-পাশ।
জনম-অভাগী উপেখিতা হম বহুত নাহি করি আশ-
দূর থাকি হম রূপ হেরইব, দূরে শুনইব বাঁশি,
দূর দূর রহি সুখে নিরীখিব শ্যামক মোহন হাসি।
শ্যামপ্রেয়সি রাধা! সখি লো! থাক’ সুখে চিরদিন-
তুয়া সুখে হম রোয়ব না সখি, অভাগিনী গুণহীন।
আপন দুখে, সখি, হম রোয়ব লো, নিভৃতে মুছইব বারি।
কোহি ন জানব, কোন বিষাদে তন-মন দহে হমারি।
ভানুসিংহ ভনয়ে, শুন কালা,
দুখিনী অবলা বালা-
উপেখার অতি তিখিনী বাণে না দিহ না দিহ জ্বালা।।
হম, সখি, দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচনবারি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 16
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে
- Sub Title: চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে
সাধুসঙ্গ কর তত্ত্ব জেনে
- Sub Title: সাধন হবে না অনুমানে
সোনার বাংলার ঘরে ঘরে
- Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
কত কথা ছিল বলিবার, বলা হলো না
- Sub Title: বুকে পাষাণসম রহিল তারই বেদনা
চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান
- Sub Title: ভেবে মরি হায় কী করি বাঁচে কি না প্রাণ
মাগো, তোর নিষেধ মানব না
- Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
আমার দেখেশুনে জ্ঞান হলো না
- Sub Title: কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশালাম চোনা
সে কোন্ পাগল যায় পথে তোর
- Sub Title: তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
- Sub Title: পরানসখা বন্ধু হে আমার
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা
- Sub Title: শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
- Sub Title: চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই
মরে ডুবতে পারলে হয়
- Sub Title: যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়
বাংলা
English 
Comments