“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জাতির আত্মত্যাগের অমর স্মারক।”

Select your language

বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
আপন ঘর খুঁজলে
রতন পাই অনাসে।।

দৌড়াদৌড়ি দিল্লি লাহোর
আপনার কোলে রয় ঘোর
নিরূপণ আলেক সাঁই মোর
আত্মারুপে সে।।

যে নীলে ব্রম্মান্ডের পড়
সেই নীলে ভাগু মাঝার
ঢাকা যেমন চন্দ্র আকার
মেঘের পাশে।।

আপনাকে আপনি চেনা
সেই বটে মূল উপাসনা
লালন কয় আলেক বেনা
হয় তাঁর দিশে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন