জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে।
(তোর) মায়ার জালে মহামায়া, বিশ্বভুবন আছে ছেয়ে॥
প’ড়ে মা তোর মায়ার ফাঁদেকোটি নরনারী কাঁদে;
তোর মায়াজাল ততই বাঁধে পালাতে চায় যত ধেয়ে॥চতুর যে-মীন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে;
(তাই) জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে।
জাল এড়িয়ে তাই সে বাঁচে।
তাই মা আমি নিলাম শরণ
তোর ও দুটি রাঙা চরণ,
এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয়-চরণ পেয়ে॥
জগৎ জুড়ে জাল ফেলেছিস
- Sub Title: (তোর) মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে ছেয়ে॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 160
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে
- Sub Title: থাকিয়ো না চুপ করে
ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন
- Sub Title: যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন
রেশমি রুমালে কবরী বাঁধি
- Sub Title: নাচিছে আরবি নটিনী বাঁদি
চিকন কালো ভুরুর তলে কাজল আঁখি দোলে
- Sub Title: যেন বন-লতার কোলে কোয়েল পাখী দোলে রে॥
ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
- Sub Title: ধীরে চল গোরী ধীরে ধীরে
আমি পথভোলা ভিনদেশি গানের পাখী
- Sub Title: তোমাদের সুরের সভায়
ঝুমকো-লতার চিকন পাতায়
- Sub Title: হেরেছি তোমার লাবনি প্রিয়া
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
মোর বুক-ভরা ছিল আশা
- Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা
শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
- Sub Title: গিরি–দরী বনে–মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
তুই মা হবি না মেয়ে হবি দে মা উমা বলে
- Sub Title: তুই আমারে কোল্ দিবি না আমিই নেব কোলে
বাংলা
English