রুম্ ঝুম্ রুম ঝুম্ কে বাজায়-
জল-ঝুমঝুমি।
চমকিয়া জাগে-ঘুমন্ত বনভূমি।।
দুরন্ত অরণ্যা গিরিনির্ঝরিণী
রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী।
শাখায় শাখায় ঘুম ভাঙায়
ভীরু মুকুলের কপোল চুমি।।কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু-
পিয়াল-ডালে
পল্লব-বীণা বাজায় ঝিরিঝিরি সমীরণ
তারি তালে তালে।
সেই জল-ছলছল সুরে জাগিয়া,-
সাড়া দেয়, বন-পারে
সাড়া দেয়- বাঁশী রাখালিয়া,-
বউ কথা ক্ব কোকিল পাপিয়া
পল্লীর প্রান্তর ওঠে শিহরি,
বলে- ‘চঞ্চলা, কে গো তুমি?’
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 171
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হেনে গেল তির তিরছ তার চাহনি
- Sub Title: বিঁধিল মরম-মূলে চাহিল যেমনি
হংস-মিথুন ওগো যাও কয়ে যাও
- Sub Title: বৈশাখী তৃষ্ণার জল কোথা পাও?
পথিক ওগো চলতে পথে তোমায় আমায় পথের দেখা
- Sub Title: ঐ দেখাতে দুইটি হিয়ায় জাগল প্রেমের গভীর রেখা
ফুলের জলসায় নীরব কেন কবি
- Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নহে নহে প্রিয়, এ নয় আঁখি-জল
- Sub Title: মলিন হয়েছে ঘুমে চোখের কাজল
জাগো নারী জাগো বহ্নি-শিখা
- Sub Title: জাগো স্বাহা সীমন্তে রক্ত-টিকা
শুকাল মিলন-মালা আমি তবে যাই
- Sub Title: কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই
আমি আছি বলে দুখ পাও তুমি
- Sub Title: এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্বলে
কালো জল ঢালিতে সই
- Sub Title: কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥
মেঘ-মেদুর বরষায় কোথা তুমি
- Sub Title: ফুল ছড়ায়ে কাঁদে বনভূমি
একি হাড়-ভাঙা শীত এল মামা
- Sub Title: যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা
বাংলা
English