তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত।
যত চাহি তত কাঁদি, আমার মেটে না হসরত।।
কোথায় আরব কোথায় এ হিন্দ্নয়নে মোর নাই তবু নিন্দ
প্রাণে শুধু জাগে (তোমার) মদিনার ঐ পথ।।কে বলে তুমি গেছ চলে হাজার বছর আগে
আছ লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে।
মোর অন্তরের হেরা গুহায়
আজো তোমার ডাক শোনা যায়
জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরত —
হজরত তোমারি সুরত।।যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে
আমার এ প্রেম দেখে তারা কেউ কাঁদে কেউ হাসে।
তুমি জান হে মোর স্বামী, শাফায়াৎ চাহি না আমি
আমি শুধু তোমায় চাহি তোমার মুহব্বত
হজরত তোমার মুহব্বত।।
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 144
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
গরজে গম্ভীর গগনে কম্বু
- Sub Title: নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ
আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
- Sub Title: আল্লা নামের আহলাদে ভাই ফুলের মতন ফুটিও
সাঁঝের পাখীরা ফিরিল কুলায়
- Sub Title: তুমি ফিরিলে না ঘরে
কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো
- Sub Title: খোঁপা খুলে কেশ হলো বাউল লো
বীরদল আগে চল
- Sub Title: কাঁপাইয়া পদভারে ধরণি টলমল
ভুলি কেমনে আজো যে মনে
- Sub Title: বেদনা-সনে রহিল আঁকা
কতো জনম যাবে তোমার বিরহে
- Sub Title: শত স্মৃতি জ্বালা পরান দহে
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
ধ্যান ধরি কীসে হে গুরু
- Sub Title: তুমি যোগ শিখাইতে এলে
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
এ কি এ মধু শ্যাম-বিরহে
- Sub Title: হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে॥
গানগুলি মোর আহত পাখীর সম
- Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম
বাংলা
English