“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন
  • Sub Title: নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন॥

এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন॥
সকল জাতির পুরুষ-নারীর প্রাণ

সেই হবে তোর পূজা-বেদী মা তোর পীঠস্থান।
সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতবে মা তোর সিংহাসন॥

সেথা রইবে নাকো ছোয়াছুয়ি উচ্চ-নীচের ভেদ,
সবাই মিলে উচ্চারির মাতৃ-নামের বেদ।
মোরা এক জননীর সন্তান সব জানি,
ভাঙব দেয়াল, ভুলব হানাহানি
দীন-দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন,
বিশ্ব হবে মহাভারত, নিত্য-প্রেমের বৃন্দাবন॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন