মন লহ নিতি নাম রাধা শ্যাম
গাহো হরি গুণ গান।
তব ধন জন প্রাণ যাহার কৃপার দানজপো তারি নাম জয় ভগবান জয় ভগবান।।
জনক-জননীর স্নেহে তাঁহার
রূপ হেরিস তুই স্নেহময়,
ভাই-ভগিনীর প্রীতিতে যাঁর
শান্ত মধুর পরিচয়।
প্রণয়ী বন্ধুর মাঝে
যাঁর প্রেম রূপ বিরাজে,
পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা,
হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা,
তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা,
কল-ভাষা নদী-কলতান।দেয় দুখ-শোক সেই, পুন সেই করে ত্রাণ।
জপো তার নাম জয় ভগবান জয় ভগবান।।
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
- Sub Title: গাহো হরি গুণ গান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 156
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
- Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
ভোলো অতীত-স্মৃতি ভোলো কালা
- Sub Title: কী হবে কুড়ায়ে এ ছিন্ন মালা
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: ঝরায়ে দোলন-চাপা বকুল
ভীরু এ মনের কলি ফোটালে না কেন
- Sub Title: জয় করে কেন নিলে না আমারে কেন তুমি গেলে চলি॥
মদিনায় যাবি কে আয় আয়
- Sub Title: উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়
আঁখি তোলো দানো করুণা
- Sub Title: ওগো অরুণা!
ওর নিশীথ-সমাধি ভাঙিও না
- Sub Title: মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে
সোনার মেয়ে! সোনার মেয়ে
- Sub Title: তোমার রূপের মায়ায় আমার
তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
- Sub Title: বাজায়ে বাঁশের বাঁশরি
এলো শ্যামল কিশোর তমাল-ডালে
- Sub Title: তমাল-ডালে বাঁধে ঝুলনা
এতো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে
- Sub Title: আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে
বাংলা
English