“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
  • Sub Title: চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে

এলে কী শ্যামল পিয়া কাজল মেঘে
চাঁচর চিকুর ওড়ে পবন-বেগে।।
তোমার লাবণী ঝরে

পড়িছে অবনী ‘পরে,
কদম শিহরে কর-পরশ লেগে।।

তড়িত ত্বরিত পায়ে
বিরহী-আঁখের ছায়ে তরাসে লুকায়।
ছুটিতে পথের মাঝে
ঝুমুর ঝুমুর বাজে ঘুঙুর দু’পায়।

অশনি হানার ছলে
প্রিয়ারে ধরাও গলে,
রাতের মুকুল কাঁদে কুসুমে জেগে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পউষ এলো গো
পউষ এলো গো

পউষ এলো গো

  • Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
মারহাবা সৈয়দে মক্কি মদনি
মারহাবা সৈয়দে মক্কি মদনি

মারহাবা সৈয়দে মক্কি মদনি

  • Sub Title: বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল
বসন্ত এলো এলো এলো রে
বসন্ত এলো এলো এলো রে

বসন্ত এলো এলো এলো রে

  • Sub Title: পঞ্চম স্বরে কোকিল কুহরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন