“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
  • Sub Title: বাজায়ে বাঁশের বাঁশরি

তুমি কোন পথে এলে হে মায়াবী কবি
বাজায়ে বাঁশের বাঁশরি
এল রাজ-সভা ছাড়ি ছুটি গুণিজন

তোমার সে সুরে পাশরি।।

তোমার চলার শ্যাম বনপথ
কদম-কেশর-কীর্ণ,
তুমি কেয়ার বনের খেয়া-ঘাটে হলে
গোপনে কি অবতীর্ণ?
তুমি অপরাজিতার সুনীল মাধুরী
দুচোখে আনিলে করিয়া কি চুরি?
তোমায় নাগ-কেশরের ফণী-ঘেরা মউ
পান করাল কে কিশোরী?

জনপুরী যবে কল-কোলাহলে
মগ্নোৎসব রাজসভাতলে,
তুমি একাকী বসিয়া দূর নদী-তটে
ছায়া-বটে বাঁশি বাজালে,
তুমি বসি নিরজনে ভাঁট ফুল দিয়া
বালিকা বাণীরে সাজালে।।

যবে রুদ্র আসিল ডম্বরু-করে
ত্রিশূল বিঁধিয়া নীল অম্বরে,
তুমি ফেলিয়া বাঁশরি আপনা পাশরি
এলে সে প্রলয়-নাটে গো,
তুমি প্রাণের রক্তে রাঙালে তোমার
জীবন- গোধূলি পাটে গো।।

হে চির-কিশোর, হে চির-তরুণ,
চির-শিশু চির-কোমল করুণ!
দাও অমিয়া আরও অমিয়া,
দাও উদয়-উষারে লজ্জা গো তুমি
গোধূলির রঙে রঙিয়া!
প্রখর রবি-প্রদীপ্ত গগনে
তুমি রাঙা মেঘ খেল আন্‌মনে,
উৎসব-শেষে দেউলাঙ্গনে
নিরালা বাজাও বাঁশরি,
আমি স্বপন-জড়িত ঘুমে সেই সুর
শুনিব সকল পাশরি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আকাশে ভোরের তারা মুখ পানে
আকাশে ভোরের তারা মুখ পানে

আকাশে ভোরের তারা মুখ পানে

  • Sub Title: ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে পা’র কাছে
নিশি-পবন! নিশি-পবন!
নিশি-পবন! নিশি-পবন!

নিশি-পবন! নিশি-পবন!

  • Sub Title: ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও
সখী জাগো, রজনি পোহায়
সখী জাগো, রজনি পোহায়

সখী জাগো, রজনি পোহায়

  • Sub Title: মলিন কামিনী-ফুল যামিনী-গলায়
মধুকর মঞ্জির বাজে
মধুকর মঞ্জির বাজে

মধুকর মঞ্জির বাজে

  • Sub Title: গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন