“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সুন্দর অতিথি এসো, এসো কুসুমঝরা বনপথে
সুন্দর অতিথি এসো, এসো কুসুমঝরা বনপথে
  • Sub Title: তোমার আশায় মুকুলগুলি চেয়ে’ আছে প্রভাত হ’তে॥

সুন্দর অতিথি এসো, এসো, কুসুম-ঝরা বনপথে,
তোমার আশায় মুকুলগুলি চেয়ে’ আছে প্রভাত হ’তে॥
তোমার আসার অনুরাগে

পাতায় পাতায় শিহর লাগে
কণ্ঠে কুহুর কুজন জাগে
ভাস্লো আকাশ আলোর স্রোতে॥

চলতে যদি বেদনা পায় তব কোমল চরণ-কমল
বন-বীথিকার পথ-ধূলি ঝরা পল্লব পাপ্ড়ি-দল।

পেয়ে আজি আসার আভাস
উতল হ’ল মন্দ বাতাস
চেয়ে আছে উদাসী আকাশ
আস্বে কবে সোনার রথে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন