মেরো না আমারে আর নয়ন-বাণে
কী জ্বালা ব্যাধের বাণে
বনের হরিণই জানে।।একে এ পরান দহে
মদির ও-আঁখির মোহে
চাহনির জাদু মাখা তায়।জ্বলিছে আলেয়া-শিখা
নয়ন-জলের মরীচিকা
পিয়াসি পথিক ছোটে হায়
তাহারি টানে।।তব রূপের সায়রে ও-নয়ন
শাপলা সুঁদির ফুল,
তুলিতে গিয়া ডুবিল
শত যে পথিক বেভুল।সুন্দর ফণীর শিরে
ও যেন যুগল মণি,
যে গেল সে মণির মায়ায়,
তারে দংশিল অমনি।শত সে হৃদয়-নদী
কেঁদে যায় নিরবধি,
সাগর-ডাগর ও-আঁখির পানে।।
মেরো না আমারে আর নয়ন-বাণে
- Sub Title: কী জ্বালা ব্যাধের বাণে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 223
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আল্লার নাম জপিও ভাই দিবস ও রাতে
- Sub Title: সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: দুলায়ে মেঘলা চাঁচর চুল
আবু আর হাবু দুই ভায়ে ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব
- Sub Title: বোঝালে বোঝে না এক ভাই কানা আর এক ভাই অন্ধ
তব গানের ভাষায় সুরে
- Sub Title: বুঝেছি বুঝেছি বুঝেছি
জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে
- Sub Title: উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে
শক্তের তুই ভক্ত শ্যামা
- Sub Title: তোরে যায় না পাওয়া কেঁদে
দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
- Sub Title: গাহে আজি উদ্ধত গান
জাগো দুস্তর পথের নব যাত্রী
- Sub Title: জাগো জাগো!
যায় ঢুলে ঢুলে এলোচুলে
- Sub Title: কে বিষাদিনী
(ওরে) ও চাঁদ! উদ্য হলি কোন জোছনা দিতে
- Sub Title: (দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে
বন-বিহারিণী চপল হরিণী
- Sub Title: চিনি আঁখিতে চিনি কানন
বাংলা
English