“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায়
সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায়
  • Sub Title: কেঁদে নিশি যায়

সখি সাপের মণি বুকে করে
কেঁদে নিশি যায়
কাল-নাগিনী ননদিনী

দেখতে পাছে পায় লো সখি
দেখতে পাছে পায়॥

সই প্রানের গোপন কথা মম
পিঞ্জরেরি পাখীর সম
পাখা ঝাপটিয়া কাঁদে
বাহির হতে চায়॥

পাড়ার বৌ-ঝি যদি জলের ঘাটে
কানে কথা কয়—
আমার কথাই কইলো বুঝি
মনে জাগে ভয় (সখি)।

আমি চাইতে নারি চোখে চোখে
পাছে মনের কথা জানে লোকে
আমার একি হলো দায় সখি
লুকানো না যায় সখি
কাঙাল যেমন পেয়ে রতন
থুইতে ঠাঁই না পায়॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি তব দ্বারে প্রেম-ভিখারি
আমি তব দ্বারে প্রেম-ভিখারি

আমি তব দ্বারে প্রেম-ভিখারি

  • Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন