ঝিলের জলে কে ভাসালো
নীল শালুকের ভেলা
মেঘলা সকাল বেলা।বেণু বনে কে খেলে রে
পাতা ঝরার খেলা।কাজল বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,
ব’সে দিঘীর ধারে মেঘের পানে রয় চেয়ে একেলা॥দুলিয়ে কেয়া ফুলের বেনী
শাপ্লা মালা পরে
খেলতে এলো মেঘ-পরীরা
ঘুম্তী নদীর চরে।বিজ্লিতে কে দূর বিমানে,
সোনার চুড়ির ঝিলিক্ হানে,
বনে বনে কে বসালো
যুঁই-চামেলির মেলা॥
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
- Sub Title: নীল শালুকের ভেলা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 134
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বক্ষে আমার কাবার ছবি
- Sub Title: চক্ষে মোহাম্মদ রসুল
সাগর আমায় ডাক দিয়েছে
- Sub Title: মন-নদী তাই ছুটছে ঐ
কেমনে হইব পার
- Sub Title: হে প্রিয় তোমার আমার মাঝে এ
কি হবে জানিয়া বল কেন জল নয়নে
- Sub Title: তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে
গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে
- Sub Title: দূর গগনে প্রিয় তিমির-পারে
সাপুড়িয়া রে! বাজাও বাজাও
- Sub Title: সাপ-খেলানোর বাঁশি!
দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা
- Sub Title: মধু-মাধবী সুরে চৈত্র-পূর্ণিমা রাতে বাজো বেণুকা॥
আমি যদি আরব হতাম, মদিনারই পথ
- Sub Title: এই পথে মোর চ’লে যেতেন নূর-নবী হজরত
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
ঐ হের রসুলে খোদা এল ঐ
- Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত
ঐ ঐ ঐ আসে কর্ণ কৌরব সেনানী
- Sub Title: মহাবীর ভীষ্ম গেছে দ্রোণ গেছে জানি
বাংলা
English