ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
ভূ-ভারত চাহিছে তোমায়।
ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকারআরবার এসো এ-ধরায়।।
নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে
পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,
শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে
তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়।।বিদূরিত কর এই নিরাশা ও ভয়,
মানুষে মানুষে হোক প্রেম অক্ষয়।।কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ,
আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ!
গদা ও চক্র করে অরিন্দম এসো,
হত-মান দুর্বল মাগিছে সহায়।।
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 154
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বরষ মাস যায়- সে নাহি আসে
- Sub Title: বরষ মাস যায়
সুন্দর অতিথি এসো, এসো কুসুমঝরা বনপথে
- Sub Title: তোমার আশায় মুকুলগুলি চেয়ে’ আছে প্রভাত হ’তে॥
জগৎ জুড়ে জাল ফেলেছিস
- Sub Title: (তোর) মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে ছেয়ে॥
সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
- Sub Title: দোলে ঝুলনের উৎসব রঙ্গে
চারু চপল পায়ে যায় যুবতী গোরী
- Sub Title: আঁচলের পাল তুলে সে চলে ময়ূর-পঙ্খি-তরি
বেলা-শেষে উদাস পথিক ভাবে
- Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-
খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি
- Sub Title: আয় খেয়ালি খুশ-নসিব
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
বন-বিহঙ্গ! যাও রে উড়ে
- Sub Title: দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে
ভোরের হাওয়া এলে
- Sub Title: চুম হেনে নয়ন-পাতে
আমি পূরব দেশের পুরনারী
- Sub Title: গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি
নাইতে এসে ভাটির স্রোতে কলসি গেল ভেসে
- Sub Title: সেই দেশে যাইও রে কলসি বন্ধু রয় যে দেশে’
বাংলা
English