“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়
গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়
  • Sub Title: সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়

গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরী বাজিয়ে কে যায়।
সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়।।
সুর শুনে তার সাঝেঁর ঠোটেঁ,

বাঁকা শশীর হাসি ফোটে
গো-পথ বেয়ে ধেনু ছোটে
রাঙা মাটির আবির ছাড়ায়।।

গগন-গোঠে গ্রহ-তারা
সে সুর শুনে দিশেহারা,
হাটের পথিক ভেবে সারা
ঘরে ফেরার পথ ভুলে যায়।।

জল নিতে নদীকূলে
কুলবালা কূল ভুলে,
সন্ধ্যাতারা প্রদীপ তুলে
বাঁশুরিয়ার নয়নে চায়
বাঁশুরিয়ার নয়নে চায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

যে দুর্দিনের নেমেছে বাদল
যে দুর্দিনের নেমেছে বাদল

যে দুর্দিনের নেমেছে বাদল

  • Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
জাতের বজ্জাতি
জাতের বজ্জাতি

জাতের বজ্জাতি

  • Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন